কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা এবং তার স্ত্রী লিজেলের বিরুদ্ধে ১১.৯৬ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি প্রায় ১৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মুম্বাইয়ের মীরা রোড থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।অভিযুক্তদের তালিকায় রেমো-লিজেলের পাশাপাশি আরও পাঁচ জনের নাম রয়েছে বলেই খবর।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, মুম্বাইয়ের মীরা রোড থানায় অভিযোগটি দায়ের করেছেন ২৬ বছর বয়সের একজন নৃত্যশিল্পী। তার দাবি, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শোয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাতে জয় পেয়েছিল। এই জয়ের পুরস্কারই ১১.৯৬ কোটি রুপি। কিন্তু অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করে। পাশাপাশি পুরস্কারের অর্থও চেয়ে নেয়।
অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনা ঘটেছে। রেমো, লিজেল ছাড়া বাকি অভিযুক্তদের নাম, ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি, বিনোদ রাউত, রমেশ গুপ্ত। এক পুলিশকর্মীর নামও নাকি এই তালিকায় রয়েছে। শোনা গেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রেমো বা তার স্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে অফিশিয়ালভাবে কিছু জানানো হয়নি।
বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওর কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন রেমো ডি’স্যুজা । ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে।
মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সালমান খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার থ্রীডি’র মতো সিনেমা পরিচালনা করেন।
নতুন সুসংবাদ দিলেন শ্রদ্ধা