নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ খাল থেকে উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:৫০ এএম

বরিশাল বানারীপাড়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বানারীপাড়া থানার পুলিশ।

নিহত শিক্ষার্থী ইয়াসিন (১৫) বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত বৃহস্পতিবার দুপুরে ইয়াসিনের নিখোঁজ হওয়ার বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পারে।

গত শুক্রবার বিকেলে বানারীপাড়ার আউয়ার বাজার-সংলগ্ন খালে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত