রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে আইন উপদেষ্টাকে কর্মসূচিতে আসার দাবি জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল থেকে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকমীরা বঙ্গভবনের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে এসময় তারা বিক্ষোভ মিছিল করতে থাকে।
আন্দোলনকারীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘আওয়ামী লীগের দোসর’ দাবি করে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় নির্বাচন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত
এখন কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া সম্ভব?