বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে বটতলী গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত নুরের স্ত্রী।

গত সোমবার সন্ধ্যার দিকে চারটি হাতি গুচ্ছগ্রামে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা হাতিগুলোকে তাড়িয়ে দেন। রাত ১০টার দিকে হালিমা খাতুন একই এলাকায় পুরাতন গুচ্ছগ্রামে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত