ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:০২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ২৬৪ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৭ জনের মধ্যে ১ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে তিনজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন খুলনা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৯৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত