ছাত্রলীগের সাবেক নেতা ইয়াজ গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ এএম

বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোথায়, কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্তে কথা জানানো হয়। ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত