দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)-এর সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। স্বাস্থ্য খাতে নিবেদিত ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর অধীনে এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
যৌথ প্রচেষ্টার আওতায় বিবিডিএন ব্র্যাক ব্যাংকের অফিসগুলোতে অ্যাক্সেসিবিলিটি অ্যাসেসমেন্ট পরিচালনার পাশাপাশি ব্যাংকটির কর্মীদের জন্য সেনসিটাইজেশন ওয়ার্কশপেরও আয়োজন করবে। এর ফলে ব্যাংকটির কর্মীরা ডিসঅ্যাবিলিটি ইনক্লুশনের নীতিগুলো অনুধাবন করতে পারবেন এবং সেই অনুযায়ী জীবনে তা প্রয়োগও করতে পারবেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
