বিজয়নগরে সাবেক ভাইস চেয়ারম্যাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহামুদুর রহমান মান্না (৫৫) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কান্দিপাড়া ও পাইকপাড়ায় অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সতত্যা নিশ্চিত করে বলেন, বিজয়নগর থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে শহরের কান্দিপাড়া ও পাইকপাড়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় রাজনৈতিক মামলা থাকায় আসামীদের বিজয়নগরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, বিজয়নগরে ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রাষ্টু মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। এই মামলায় মাহামুদুর রহমান মান্না ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত