মৌলভীবাজারের কুলাউড়ায় নবজাতক ও স্কুল শিক্ষার্থীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ৩১৩ জন নবজাতক ও স্কুল শিক্ষার্থীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপক মি.পিউস প.স্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় স্বাস্থ্যসামগ্রী বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার সঞ্জয় সিংহ। বিশেষ অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিটিকেল প্রতিনিধি আসাদুজ্জামান , হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক মিসেস এডেন্টিনা লামিন, সিএসপি ও ইসিডি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংকুট ও ইউরেকা লাংছিয়াং শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, রাহেল মুন্ডা প্রমুখ। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ১টি করে কাপড় কাঁচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট, পেট্রোলিয়াম জেলী এবং নারিকেল তেলসহ ১২ বছরের ঊর্ধ্বে ১৫০ জন মেয়েদের জন্য ৩ পাতা আয়রন ট্যাবলেট এবং ২ প্যাকেট করে স্যানিটারি কিট।
