কমলার আইকিউ কম, অভিবাসীদের নিয়ে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

  • সমাবেশে অভিবাসীদের বার বার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প
  • জয়ী হলে মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করার প্রতিশ্রুতি দেন তিনি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম

আর মাত্র এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে বর্তমানে শেষ মূহর্তের প্রচারণায় ব্যস্ত ক্ষমতাসীন ডেমোক্র্যাটি পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকান গ্রেট অ্যাগেইন ঘাঁটি, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনেতে জনসমাবেশ করেছেন। সমাবেশের শুরুতেই ট্রাম্পের মিত্ররা বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন।

এ সময় বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে জবাব দেয়, ‘না।’  

নির্বাচনে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন (বুদ্ধির সূচক)।’    

এ সময় অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে তার পরিকল্পনার কথা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

সমাবেশে নিউইয়র্কের এক সময়ের মেয়র ও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ বক্তব্যে স্থূল ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, “লাতিনোরা সন্তানের জন্ম দিতে ভালোবাসে।”

ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত