রামেকে অধ্যক্ষ পদে পদায়নের একদিনের মধ্যেই পদত্যাগ দাবি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম

রংপুর মেডিকেল কলেজের (রামেক) উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে পদায়নের ২৪ ঘণ্টার মধ্যেই তার পদত্যাগের দাবি উঠেছে। গতকাল বুধবার সকালে সদ্য পদায়নকৃত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। আন্দোলনের একপর্যায়ে দুপুরের দিকে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন তারা।

জানা গেছে, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আদেশে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন বিকৃতির অপচেষ্টাকারী ও ছাত্রলীগের পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের দোসর  হওয়ায় অধ্যক্ষ মাহফুজার রহমানের এই কলেজে ঠাঁই নেই বলে অধ্যক্ষের বসার রুম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ নাসরুল্লাহসহ সাধারণ শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত