টানা দ্বিতীয় সাফ শিরোপা জিতে করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগেরবার তাদের সম্মানে ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছিল সরকার। এই উদ্যোগটা এবার নিয়েছে বাফুফে। এবার মেয়েদের জন্য আকর্ষণীয় আশ্বাস দিয়েছে নবনির্বাচিত কমিটি।
বৃহস্পতিবার বাফুফের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাফজয়ীদের দিয়েছেন সেই প্রতিশ্রুতি।
দেশে ফিরেই কৃতিত্বের পুরস্কৃত পেতে শুরু করেছেন মেয়েরা। ক্রীড়া উপদেষ্টা মন্ত্রনালয়ের পক্ষ থেকে দিয়েছেন ১ কোটি টাকার অর্থ পুরস্কার।
ইমরুল হাসান জানিয়েছেন শীঘ্রই নারী দলের জন্য আসছে আকর্ষনীয় পুরস্কারের ঘোষণা। তবে বৃহস্পতিবার তিনি বাফুদের বড় কর্তা হিসেবে আসেননি বলে দাবী করেন ইমরুল হাসান। বরং একজন ফুটবলপ্রেমী হিসেবে মেয়েদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। তারপরও বাফুফের পরিচয়টা এড়িয়ে যেতে পারেননি তিনি।
মিডিয়ার প্রশ্নের জবাবে ইমরুল বলেন, 'আমি এখানে ফুটবল সমর্থক হিসেবে এসেছি, কোনও কর্মকর্তা হিসেবে নয়। আপনারা যেমন ফুটবল ভালোবেসে এখানে এসেছেন আমিও তেমনটাই।'
বাফুদের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, 'ক্রীড়া উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছেন। আমারও আমাদের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পুরস্কৃত করবো। পুরস্কারের অংকটা এখনই আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারি আমরা আকর্ষনীয় পুরস্কারের ঘোষণাই দিব। মেয়েরা হতাশ হবে না।'
আরও যোগ করেন, 'মাত্রই নতুন কমিটি দায়িত্বে এসেছে। আগামী ৯ তারিখ আমাদের নির্বাহি কমিটির প্রথম সভা রয়েছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তখনই ঘোষণা দেয়া হবে।'
সিনিয়র সহ-সভাপতি ইমরুলকে কথা বলতে হয়েছে অনিয়মিত নারী ফুটবল ও ফুটবলারদের বেতন-ভাতা বকেয়া থাকা নিয়েও। এসব অভিযোগের দ্রুতই সমাধান করা হবে বলে জানান তিনি, 'নারী লিগ নিয়মিতই আয়োজিত হচ্ছে। এই লিগ যেন আরও ভালো ভাবে আয়োজিত হয় আমরা সেই বিষয়ে আলোচনা করবো। এছাড়া বেতন ভাতা বকেয়া থাকলে আমরা দ্রুতই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো। বেতন বকেয়া থাকবে এটা কারোই কাম্য নয়।'
সাবিনাদের বিসিবির পুরস্কার: গতবার ৫০ লাখ এবার ২০ লাখ
যে কারণে দুই মাস বেতন পাননি সাফজয়ী মেয়েরা
মোস্তাফিজকে ছাড়ল চেন্নাই, তিন ফ্র্যাঞ্চাইজি রাখল না অধিনায়ককে