প্রথম বন্ধু : তোর জন্ম কোথায় হয়েছিল?
দ্বিতীয় বন্ধু : হাসপাতালে।
প্রথম বন্ধু : হাসপাতালে! কেন, তোর কি অসুখ করেছিল?
..........................................
নিলয় বাড়িতে বাগান করে। বইয়ে লেখা আছে প্রতিদিন বিকেলে গাছের চারায় পানি দিতে হবে। সেও দিচ্ছিল।
বাবা দেখে বললেন, নিলয় কী করছ?
নিলয় : চারাগুলোতে পানি দিচ্ছি বাবা!
বাবা : তাই বলে ছাতা মাথায় দিয়ে?
নিলয় : বৃষ্টি হচ্ছে যে! পানিতে ভিজে জ্বর এলে মা কি আর আস্ত রাখবে?
বাবা : তাহলে আজ পানি দেওয়ার দরকার কী?
নিলয় : বইয়ে লেখা আছে যে!
..........................................
রিকশাওয়ালাদের বাড়তি ভাড়ার অত্যাচার থেকে বাঁচতে বড় ভাই ছোট ভাইকে শিখিয়ে দিল, রিকশাওয়ালা যে ভাড়া বলবে তার থেকে বিশ টাকা কম বলবি।
স্কুল ছুটির পর ছোট ভাই রিকশাওয়ালাকে বলল, মোহামদপুরে যাবেন?
রিকশাওয়ালা : যাব!
ছোট ভাই : ভাড়া কত?
রিকশাওয়ালা : বিশ টাকা!
ছোট ভাই : বিনা টাকায় নিয়ে যাবেন?
..........................................
ছেলে : বাবা, আমাকে একটা ঢোল কিনে দাও না?
বাবা : অসম্ভব! ঢোলের এত আওয়াজ আমার ভালো লাগে না!
ছেলে : চিন্তা কোরো না বাবা, তুমি যখন ঘুমাবে তখন বাজাব!
..........................................
অনেকদিন পরে দুই বন্ধুর দেখা।
প্রথম বন্ধু : কী রে, কেমন আছিস? ছেলেবেলার শখ-আহ্লাদ কী কী পূরণ হলো?
দ্বিতীয় বন্ধু : এই চলছে আর কি! পূরণ হয়েছে শুধু একটা স্বপ্ন!
প্রথম বন্ধু : কী সেটা?
দ্বিতীয় বন্ধু : মনে মনে স্বপ্ন দেখতাম, মাথার চুলগুলো যদি একদম উঠে যেত তাহলে কী ভালোটাই না হতো! এই দেখ, আমার মাথায় চকচকে টাক!
