বরিশাল

শপিংমল থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

বরিশাল সিটি সুপার মার্কেটের নির্মাণধীন তৃতীয় তলা থেকে পড়ে ইয়ামিন খানের (১০) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে নির্মাণাধীন মার্কেটে এ ঘটনা ঘটেছে।

ইয়ামিন নগরীর সদর রোড সংলগ্ন হাওলাদার লেনের বাসিন্দা আইনজীবী সহকারী বেল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, চায়ের দোকানি বিউটি বেগম প্রথমে ইয়ামিনকে রক্তাক্ত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা বেল্লাল বলেন, ‘ওই মার্কেটের পাশে আমার বাসা। ইয়ামিন প্রতিদিনের মতো ওই ভবনের তৃতীয় তলায় খেলতে যায়। সেখান থেকে কীভাবে নিচে পড়ে মারা গেছে আমি জানি না।’

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোন বিষয় জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত