এনসিসি ব্যাংকে দুই কমিটিতে নতুন চেয়ারম্যান

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ এএম

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি খায়রুল আলম চাকলাদার, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং মীর সাজেদ উল বাসার অডিট কমিটির চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক। তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ম্যাক্সওয়েল গ্রুপের চেয়ারম্যান।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির নতুন চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ তার ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মটোরোলা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, ইমপ্রেস গ্রুপ ইত্যাদি। তিনি ব্যাংকের জন্য সর্বপ্রথম ৩ হাজার ৫০০ মিলিয়ন টাকার কনভার্টেবল বন্ড, পোশাক খাতের জন্য ৭০০ মিলিয়ন টাকার জিরো কুপন বন্ড এবং বাংলাদেশের জন্য প্রথমবারের মতো ১০ হাজার মিলিয়ন টাকার ইমপ্যাক্ট ফান্ড গঠন করেন। তিনি অ্যাকাডেমিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত