আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। তাদের সেই বক্তব্য ই-মেইলের মাধ্যমে পাকিস্তান বোর্ডকে (পিসিবি) লিখিত আকারে জানিয়েছে আইসিসি। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করা হতে পারে।
পিসিবির একটি সূত্র গতকাল রবিবার পিটিআইকে বলেছেন, ‘আইসিসির একটি ই-মেইল পেয়েছে পিসিবি। বিসিসিআই যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না- সেটাই আইসিসি ইমেইলের মাধ্যমে জানিয়েছে। এরপর পরামর্শ এবং সাহায্য চেয়ে একই ই-মেইল পাকিস্তান সরকারকে পাঠিয়েছে পিসিবি।’ তবে এখনো পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া্ আসেনি।
গত শুক্রবার পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছিলেন, লিখিতভাবে আইসিসির থেকে কোনো বার্তা পেলেই তারা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করবে। ভারতকে কড়া বার্তা দিয়ে তিনি বলেছিলেন, ‘এখনও পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা এ ব্যাপারে কথা বলতেও চাই না। গত কয়েকবছর ধরেই আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করছি। কিন্তু বারবার সেটা করব এমন আশা করা অন্যায়।’
এদিকে বিসিসিআই বারবার দাবি করেছে, পাকিস্তানে জাতীয় ক্রিকেট দলের যাওয়ার বিষয়টি পুরোপুরি সরকারের অনুমতির উপর নির্ভর করছে। ভারত সরকারের ছাড়পত্র না পাওয়ায় আইসিসিকে বিসিসিআই এই চিঠি পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা ছাড়া উপায় নেই পিসিবির। অর্থাৎ ভারতের ম্যাচগুলো হবে অন্য দেশে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ণবাদের ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন খাজা
সিরিজ নির্ধারণী ম্যাচে শান্তকে নিয়ে শঙ্কা
সোসিয়েদাদের কাছে হারল ‘অজেয়’ বার্সেলোনা!