বর্তমান সময়ে বিশ্বে অনেক ইউটিউবার আছেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের কাজে লাগিয়ে অর্থ আয় বা কোন কিছুর প্রচার-জনপ্রিয়তা বাড়ানো প্রায়ই দেখা যায়। তাই বলে একজন ইউটিউবার ফুটবলার না হয়েও নেমে পড়বেন পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ম্যাচে! এমনই ঘটনা ঘটিয়েছে আর্জেন্টিনার এক ক্লাব। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দক্ষিণ আমেরিকার দেশটিসহ বিশ্ব ফুটবল অঙ্গনে।
গত সোমবার আর্জেন্টিনার শীর্ষ স্তরের লিগে একজন ইউটিউবারকে মাঠে নামিয়ে দিয়েছে দেশটির ফুটবর ক্লাব রেইসত্রা। আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল রেইসত্রা ও ভেলেজ সার্সফিল্ড। ম্যাচের একাদশ দেখেই চমকে উঠেছিলেন অনেকে। খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছিল ইভান বুহাজেরুক নামের একজনকে, যিনি এসপ্রিন নামেও পরিচিত।
তবে ফুটবলার হিসেবে নয় তিনি পরিচিত ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার হিসেবে। ইউটিউবে বুহাজেরুকের ৭০ লাখ অনুসারী। মূলত বিপণন কৌশলের অংশ হিসেবেই করা হয়েছে এটি।
পেশাদার ফুটবলের কোন অভিজ্ঞতা না থাকা বুহাজেরুকে মাঠে নামার মাত্র ৫৯ সেকেন্ড পরেই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এমনকি এই সময়ের মধ্যে বলও স্পর্শ করেননি ইউটিউবার এসপ্রিন।
বুহাজেরুকের সঙ্গে পেশাদার চুক্তি করা এবং ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে তাকে নিবন্ধন করাও ছিল তেমন কিছু।
রেইসত্রার কোচ ফাব্বিয়ানি বলেন, খেলা শুরুর আগে ভেলেজ কোচ গুস্তাভো কিন্তোরেসের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। এ সময় প্রতিপক্ষ কোচকে ফাব্বিয়ানি জানান, কাউকে অসম্মানিত করার কোনো ইচ্ছে তাদের নেই, এটা এমন চুক্তি যা স্বাক্ষরিত হয়েছিল আরও অনেক আগে এবং ক্লাবটি প্রচারের ওপরেও অনেক বেশি নির্ভরশীল। সম্ভবত এ ঘটনা একবারেই শেষ।'
আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন তাদের ওয়েবসাইটে লিখেছে, 'যেভাবে এক মিনিটে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে অসম্মান করা হলো।' আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং বর্তমানে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার সভাপতি হুয়ান সেবাস্তিয়ান ভেরন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'এটা পুরোপুরিভাবে ফুটবল এবং ফুটবলারদের অসম্মান।'
ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে শুরু বিপিএল
নিজে ভোটার হলে ভিনিসিয়ুসকে তিনে রাখতেন রদ্রি
২২ বছর বয়সেই চলে গেলেন ইকুয়েডরের ফুটবলার
মিঠুনের সেঞ্চুরিতে জয় আটকে গেলো সিলেটের