বেপজা অর্থনৈতিক অঞ্চল

সিঙ্গাপুর-চীনভিত্তিক প্রতিষ্ঠানের ১.৮০ কোটি ডলার বিনিয়োগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ এএম

সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান শিক উইংস (বিডি) লিনজারি কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং শিক উইংস (বিডি) লিনজারি কোম্পানি লিমিটেডের এমডি লিজুয়ান চেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৩ কোটি পিস বিভিন্ন ধরনের  তৈরি পোশাক সামগ্রী বিশেষত মহিলাদের অন্তর্বাস তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৩০০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত