ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর ব্রাজিলের সামনে ভেনেজুয়েলা। জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায়। তার আগে মাঠে নামবে ব্রাজিল। ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩ টায়।
এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা ফিফা প্লাস ও ফ্যানকোড অ্যাপসে খেলা দেখতে পারবেন।
এছাড়াও Sportzfy APK ইনস্টল করে মোবাইলেও লাইভ খেলা দেখা যাবে।
'মাঠে মেসি শুধু হাঁটে না, সে খেলা দেখে'
শহীদদের নামে ৩ স্টেডিয়ামের নতুন নামকরণ