হত্যা মামলায় কারাগারে হাজী সেলিমের ছেলে সোলাইমান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ এএম

হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিসের ছেলে সাবেক এমপি মো. সোলাইমান সেলিম এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল পৃথক দুই আদালত এ আদেশ দেয়।

এমপি সোলাইমান সেলিমকে কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। তবে নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের ১০ দিন রিমান্ডে আবেদন করেন। চকবাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. রাকিব হাওলাদার গুলিতে নিহত হন। সেই মামলায় সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত