মির্জাপুরে ট্রেনের যাত্রাবিরতি চেয়ে রেলপথ অবরোধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৩ এএম

টাঙ্গাইল কমিউটার ট্রেন চালু, চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহাল এবং একতা, দ্রুতযান, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়কের মির্জাপুর স্টেশনে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এলাকাবাসী।

ট্রেন থামাতে তারা সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন। বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মানববন্ধন চলাকালে তারা খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টা ৫৫ মিনিটে মির্জাপুর স্টেশনে পৌঁছালে ট্রেনটি থামিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হন মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান। তারা আন্দোলকারীদের দাবির ব্যাপারে

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে চিত্রা এক্সপ্রস ট্রেনটি মির্জাপুর ছেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত