বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ৫ আগস্ট বিপ্লব নয়, দেশে গণ-অভ্যুত্থান হয়েছে। এই গণ-অভুুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না। শেখ হাসিনার আমলে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, এমন সব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে।
গতকাল শনিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্র্বর্তী সরকারকে যথাসময়ে জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোনো বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার।
