গত ১৪ নভেম্বর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায় অধ্যয়নরত বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। বঙ্গতাজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখার উপাধ্যক্ষ শায়লা ফারজানা। বিজ্ঞপ্তি
