সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৭ এএম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন নির্মূলে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না।

গত ১৯ নভেম্বর মেহেদী হাছানকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। গত ২০ সেপ্টেম্বর ঝিনাইদহে সীমান্তপথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন মেহেদী হাছান। পরে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মেহেদী হাছান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত