প্রাথমিকের বই কেনা হবে ২৭৬ কোটি টাকায়

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:২১ এএম

আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৭৬০টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এ পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৭৬ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৭৯০ টাকা।

এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ১ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৩৬০টি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ৬৫ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৫৭ টাকা। ২৭টি লটে এই পাঠ্যপুস্তক পাওয়া যাবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪ কোটি ৩ লাখ ৬১ হাজার ৪০০টি পাঠ্যপুস্তকের জন্য ব্যয় হবে ২১১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৫৩৩ টাকা। ২০টি প্যাকেজে ৯৫টি লটে এই পাঠ্যপুস্তক পাওয়া যাবে।

এ পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে জন্য অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও

তৃতীয় শ্রেণির) পুনঃদরপত্র আহ্বান করা ২৭টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২৮টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অভ্যন্তরীণ পুনঃদরপত্র আহ্বান করা হলে ৪৬টি দরপত্র জমা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত