‘নির্বাচন নিয়ে ছলচাতুরী জনতা মেনে নেবে না’

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিগত সময়ে মানুষ তাদের পছন্দমত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার ছলচাতুরী বা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলে এদেশের জনতা কোনোভাবেই মেনে নেবে না।

শুক্রবার (২২ নভেম্বর) খুলনার রূপসা উপজেলায় রূপসা রেলস্টেশন মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

হামিদুর রহমান আজাদ বলেন, গুম খুন ও অপরাজনীতি করেছে আওয়ামী লীগ। তারা মানুষকে অত্যাচার ও নির্যাতন করেছে। এসব কারণে ক্ষমতা হারানোর পর দেশ থাকতে সাহস না পেয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাবেক প্রধানমন্ত্রী।

রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক।

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সহকারী খুলনা অঞ্চল পরিচালক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা শাখার আমীর এমরান হুসাইন, খুলনা জেলা শাখার নায়েবে আমীর কবিরুল ইসলাম, খুলনা জেলা শাখার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত