বগুড়ায় পিস্তল গুলিসহ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

বগুড়ার শাজাহানপুরে মো. রায়হান (৩৩) নামে এক কৃষক লীগ নেতাকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রায়হান আশেকপুর ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘রায়হানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত