গণআন্দোলনে রাজধানীর শ্যামলী এলাকায় গুলিতে আহত রানার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার পক্ষে গতকাল শুক্রবার রানাকে সহমর্মিতা জানানোর পাশাপাশি চিকিৎসার জন্য সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।
গতকাল ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটির সদস্যরা আহত রানার শ্যামলী ২ নম্বর রোডের বাসায় যান। সেখানে রানার মায়ের সঙ্গে কথা বলেন তারা। রানার চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি, শারিফুল ইসলাম, মিসবাহ ও রুবেল প্রমুখ।
ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর শ্যামলীতে গুলিতে আহত হন রানা।
