ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখাতে বাড়িতে এলে বৃদ্ধ মা-বাবার সামনে উজ্জ¦ল কুমার ম-ল (২৫) নামে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপির নেতাকর্মীরা তাকে পেটান বলে জানা গেছে। গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লায় ঘটনাটি ঘটে।

উজ্জ¦ল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ ম-লের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াসের অনুসারী বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল গত বুধবার বাড়িতে ফেরেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা করে। গত শুক্রবার আতিকুর রহমান নিজের ফেসবুকে ওই ভিডিও পোস্ট করলে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে আটক দেখিয়ে গত বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায়। আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।

এ ঘটনা নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার প্রতিক্রিয়া জানাতে সাহস পাননি।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত