২০১৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পা শেঠি। এ শব্দটি বাল্মীকি সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করা হয় নায়িকার বিরুদ্ধে। শিল্পার বিরুদ্ধে করা হয় এফআইআর। সেই এফআইআর ১১ বছর পর প্রত্যাহার করে নেয় রাজস্থান হাইকোর্ট।
জানা গেছে, রাজস্থান হাইকোর্টের আইনজীবী প্রশান্ত প্যাটেল এবং রাজ্যের আইনজীবীর সব যুক্তি শোনার পর ২০১৭ সালের ২২ ডিসেম্বর কোতোয়ালি চুরু থানায় করা এফআইআর নম্বর ২৫৮/২০১৭ বাতিল করে দেওয়া হয়েছে, আইপিসি ১৫৩ (এ) ধারা এবং ধারার অধীনে অভিযুক্ত অপরাধের জন্য।
২০১৩ সালে অশোক পানওয়ার কর্তৃক এ অভিযোগটি করা হয়েছিল পুলিশের কাছে। সালমান খান এবং শিল্পা শেঠি কথোপকথনের সময় নায়িকা ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন, যা বাল্মীকি সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছিল বলে অভিযোগ করা হয়েছিল সে সময়। এ অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা ও তদন্ত শুরু হয়েছিল।
আদালতে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত প্যাটেল বলেন, ‘২০১৩ সালে যে কথাটি অভিনেত্রী বলেছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছিল, সেটি করা হয়েছিল ২২/১২/২০১৭ সালে। হিসাব করলে বোঝা যাবে, প্রায় তিন বছর পর অভিযোগ করা হয়েছিল, যা একেবারেই যুক্তিহীন।’
প্যাটেল আরও বলেন, ‘২০১৩ সালে যে অপরাধ করা হয়েছিল, তার অভিযোগ করা হয় ২০১৭ সালে একটি ধারার অধীনে। ২০১৩ সালে এ ধারা প্রচলিত ছিল না, তাই ২০১৭ সালের এ ধারার অধীনে কিছুতেই অভিনেত্রীকে শাস্তি দেওয়া সম্ভব নয়।’
অভিনেত্রীর আইনজীবীর এ বক্তব্যের ওপর ভিত্তি করে শিল্পার ওপর থাকা সব অভিযোগ প্রত্যাহার করে নেয় রাজস্থান আদালত। যদিও এ বিষয়ে এখনো কোনো কথা বলেননি শিল্পা শেঠি।
