গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

রাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। গতকাল রবিবার সকালে মিরপুর-১১, ৫ নম্বর অ্যাভিনিউ, সি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রঙমিস্ত্রি আবদুল খলিল (৪০), তার স্ত্রী গৃহিণী রুমা আক্তার (৩২), ছেলে হাফেজ আবদুল্লাহ (১৩), মাদ্রাসা ছাত্র মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। আর পাশের বাসার ভাড়াটিয়া মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)।  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আবদুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫, রুমার ২০, ইসমাইলের ২০, স্বপ্নার ১৪ ও শাহজাহানের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায়ই গুরুতর।

দগ্ধ শাহজাহান জানান, রাতে তারা বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত