ঘরের আসবাব বানাতে সরকারি গাছ কাটলেন ওসি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

নিজ বাসার জন্য সোফাসেট বানাতে কোনো অনুমতি ছাড়াই থানার ৩০-৪০ হাজার টাকা দামের একটি শিশুগাছ কেটে ফেলেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, কোনো আনুমতি ছাড়াই সম্প্রতি অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন থানার বাউন্ডারির ভেতরের একটি বড় শিশুগাছ কেটে ফেলেছে। তার বাসার সোফাসেট বানানোর জন্য এই গাছ কাটা হয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। গাছটির বাজার মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা। এ বিষয়টা এলাকায় জানাজানি হলে পড়ে থাকা গাছটি সরিয়ে নিতে পারছেন না ওসি রুহুল আমিন। অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বলেন, ‘গাছটি ঝড়ে অনেক দিন ধরে থানার ভেতরে পড়ে আছে। নষ্ট হয়ে যাবে বলে থানার কোনো কাজে লাগাতে গাছটি কাটা হয়েছে। এ নিয়ে মানুষ এখন বিভিন্ন ধরনের কথা ছড়াচ্ছে।’

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি। ঘটনা সত্য হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’    

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত