নরসিংদী

সন্তানকে হত্যার দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

নরসিংদীতে দুই নাবালক শিশুকে হত্যার দায়ে পাষণ্ড বাবা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামের উপস্থিতিতে এ আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই মেয়ে তাইন (১১) ও তাইবাকে (৪) গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড বাবা। পরে এলাকাবসী বাথরুমে শিশুদের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামি বাবা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এবং মামলাটি চার্জসিট দাখিল করলে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি মূলে আদালত এই রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক পসিকিউটার এড. কানিজ ফাতেমা ও এড. মোহাম্মদ শাহাজাহান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার এড. কানিজ ফাতেমা জানান, আসামির ১৬৪ দ্বারা জবানবন্দি এবং ওপেন আদালতে বিচারকের সামনে আসামি শফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত