সাত বছর আগে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় এ মামলাটি করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। সাত বছর ধরে তদন্ত করে চলতি বছর ৩ সেপ্টেম্বর গোলাম পরওয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।
