ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার পর থেকে আপনারা মায়ের কোলের মতো আছেন। কিন্তু কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করছে, আপনারা সতর্ক থাকুন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ওলামা সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরায়েজী জামায়াতের আমির হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরী বাহাদূরপুরের পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জনপ্রিয় ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক, গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, খলিফা কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ পীর সাহেব কমল নগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
গণঅধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সকল দলের প্রতিনিধিদের মতামত নিয়ে সকল কাজ করতে হবে। ছোট খাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হই সে দিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা কর্মীদের শ্লোগান নেতা নয় নীতির পরিবর্তন চাই এই শ্লোগানকে বাস্তবায়ন করে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে হবে।
আড়াই বছর বাড়ি ফিরল জোড়া শিশু নুহা-নাবা
চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল নিলামে জালিয়াতির অভিযোগ মোদির