বায়ার্স ক্রেডিট বা পণ্য আমদানির বিপরীতে ঋণর তথ্য শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বায়ার্স ক্রেডিটের তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি ছকও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। আগে নিয়মিত প্রতি মাসে তথ্য দিতে হতো। কিন্তু নতুন নির্দেশনায় আর প্রতি মাসে তথ্য বাংলাদেশ ব্যাংকে দিতে হবে না এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ব্যাংকগুলো তাদের কোনো গ্রাহককে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানির সুযোগ দিলে তার পরিমাণ, সুদ হার, ঋণের মেয়াদ ইত্যাদি তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হয়।
