ডিআরইউর সভাপতি আকন, সাধারণ সম্পাদক সোহেল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন ৩৬৪ ভোট পেয়েছেন।

নির্বাচিত হলেন যারা—

সভাপতি: আবু সালেহ আকন, সহ-সভাপতি: গাযী আনোয়ার।

সাধারণ সম্পাদক: মাঈনুল হাসেন সোহেল, যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক: রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক: রোজিনা রোজী, প্রচার সম্পাদক: মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত