মগবাজারে রেললাইনে আটকেপড়া গাড়ির ওপর উঠে গেল ট্রেন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকেপড়া কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে একটি ট্রেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকেপড়া ৩-৪টি গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেট কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি গাড়ি নষ্ট হয়েছে। রেললাইনে গাড়ি দেখে ট্রেন আস্তে আস্তে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত