পিলখানা হত্যাকান্ড নিয়ে স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

১৫ বছরের বেশি সময় আগে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাকা- ও নিষ্ঠুর কর্মকা- ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এমন তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্টের এই বেঞ্চ। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। তিনি কমিটির বিষয়টি চূড়ান্ত করতে দুই সপ্তাহ সময়ের আরজি জানান। আদালত ১৫ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হলফনামা আকারে তথ্য জমা দিতে বলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তানিম খান দেশ রূপান্তরকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পর আমাদের জানানো হয়েছে, কমিশন গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। কয়েক দিন লাগবে। বিষয়টি হাইকোর্টকে অবহিত করেছি। আদালত এ বিষয়ে দুই সপ্তাহ সময় দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত