ভূঞাপুরে নদী থেকে বালু উত্তোলন বন্ধে সড়ক অবরোধ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গতকাল মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা বালুঘাটে থাকা ভেকু (মাটি কাটার যন্ত্র), ট্রাক ভাঙচুর ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে ফেলেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের তারাই এলাকায় পাইপে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করেন। সড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ^াসে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রশাসনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানার ওসি একেএম রেজাউল করিম।

এদিকে তারাই-গারাবাড়ি এলাকায় অংশে যমুনা নদীতে বাঁধ দিয়ে গাড়ি চলাচলের জন্য তৈরি করা রাস্তা বিক্ষুব্ধ এলাকাবাসী কেটে দিলে পানি প্রবাহ চালু হয়।

এলাকাবাসী জানায়, ভূঞাপুর তারাই, কুঠিবয়ড়া, অর্জুনা, জগৎপুরা ও নলীন এলাকার বিভিন্ন স্থানে বালু কাটছেন স্থানীয় প্রভাবশালীরা। তারা এসব এলাকার বালুঘাট নিয়ন্ত্রণ করছেন।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুঘাট বন্ধের আশ^াস দেওয়ার পর তারা সড়ক ছেড়ে দেন। বালু উত্তোলনে জড়িতদের বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত