নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম ওএসডি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনে সদস্য পদে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আলাদা আরেকটি প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীরকে ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) পদে বদলি করা হয়েছে।

এর আগে গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর গত ৬ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করে বর্তমান অন্তর্বর্তী সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত