ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং Recovery and Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants প্রকল্পের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাথে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান এর উপস্থিতিতে কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং RAISE প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. এটিএম মাহবুব-উল করিম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময়ে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, ঋণ ও অগ্রীম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন, বোর্ড সচিব মো. ইকবাল হোসেনসহ RAISE প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত