অনুমোদন ছাড়াই ১৫ ধরনের ওষুধ তৈরি মামলার নির্দেশ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম

বগুড়ায় ফেয়ার ল্যাবরেটরি ইউনানি নামে এক ওষুধ কারখানায় অনুমোদনহীনভাবে ১৫ ধরনের ওষুধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার তিনমাথা এলাকা এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ওই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার তিনমাথা এলাকার ফেয়ার ল্যাবরেটরি ইউনানি নামে এই প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে ১৫ ধরনের ওষুধ উৎপাদন করছে। পরে ওই প্রতিষ্ঠানের অবৈধ ওষুধগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য জেলা ঔষধ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত