চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৫ গরু ছিনতাই

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে গরুবোঝাই চলন্ত পিকআপে ইট নিক্ষেপ ও চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধরও করা হয়। গত বুধবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা রিপন শেখ (২৯)। চালক ফারুক হোসেন (৫২) জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘একটি পিকআপ, চালক ও গরুর মালিককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি চুরি, ডাকাতি নাকি সাজানো তা ক্ষতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত