কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সাথে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে পথঘাট ও প্রকৃতি।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হীম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
অন্যদিকে কুয়াশা ও শীতের কারণে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা সময় মতো কাজে যেতে পারছেন না।
সদরের পাঁচগাছী ইউনিয়নের দিনমজুর কাজিয়ার বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। কাজ করা খুব সমস্যা হচ্ছে। আজও সেই কুয়াশা রাস্তা দেখায় যায় না। কাজ করার সময় হাত বরফ হয়ে যায়।
কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে আরও তাপমাত্রা কমে শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে ভারতের ৪৯ গণমাধ্যম
সয়াবিন তেলের ৫ ও ১ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না