প্রথম আলোকে দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়নকারী উল্লেখ করে পত্রিকাটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশের প্রতিনিধিত্বশীল ওলামা-মাশায়েখরা। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
ছয় শতাধিক আলেম-ওলামা স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ধর্মীয় বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে পত্রিকাটি। দেশকে মৌলবাদী, জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টাও করছে। একই সঙ্গে সমাজে পুরুষবিদ্বেষ উসকে দিয়ে পুরুষের অবদান ছোট করে দেখানো হচ্ছে। প্রথম আলো জন্মলগ্ন থেকে ভারতপন্থি পত্রিকা হিসেবে কাজ করছে। ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে উপস্থাপন করে বিদেশি এনজিওগুলোর দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে।
বিবৃতিদাতারা হলেন আল্লামা সিদ্দিকুর রহমান ইসলামাবাদী, মুফতি রফিকুন্নবী কাসেমী, মুফতি আবদুল জলিল ফরাজী, আল্লামা আজিজুল্লাহ জালালাবাদী, মুফতি ওমর ফারুক খলিলী, হাফেজ মাওলানা নুরুল আমিন জাহানাবাদী, মুফতি আবদুল গাফ্ফার নদভী, প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মাদানী, আল্লামা কামাল উদ্দীন যশোরী, হাফেজ মাওলানা নুরুল্লাহ ভৈরবী, মুফতি মুহিউদ্দীন তরফদার, মাওলানা মামুনুর রশিদ কাসেমী, হাফেজ মাওলানা আলী হোসেন খান, মুফতি মো. নুরুল ইসলাম, শাইখুল হাদীস মোহাম্মদ জালালুদ্দিন হবিগঞ্জি, মাওলানা আতাউর রহমান প্রধানিয়া, মাওলানা জুনায়েদ আলী কাসেমী, মাওলানা আবদুল বারী নূর, মুফতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
