চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেকজন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম

গত পাঁচ মাসে না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের পাঁচ সদস্য। গত ২৯ জুলাই চলে যান আমিনুল ইসলাম সুরুজ। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রে মারা যান সাইদুর রহমান প্যাটেল। ১৯ সেপ্টেম্বর তাদের পথ ধরেন বিমল কর। ১৮ নভেম্বর পৃথিবীকে বিদায় জানান অধিনায়ক জাকারিয়া পিন্টু। শনিবার অনন্তলোকে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলার ফজলে সাদাইন খোকন। বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে ফজলে সাদাইন খোকনের শুরু। ১৯৭০ সালে ওয়ান্ডারার্সে নাম লেখান। এরপর ’৭৪ সালে ওয়াপদা হয়ে ১৯৭৬ সালে যোগ দেন আবাহনীতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত