ইউরোপের ৮ দেশের ভিসা দেবে সুইডিশ দূতাবাস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম

১০ ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ইউরোপের আট দেশের ভিসা দেবে। দেশগুলো হলো বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া বা সুইডেন।

আর ঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসা আবেদনে প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট। এতদিন সরাসরি আবেদন করা গেলেও এখন আর তা করা যাবে না বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। গতকাল রবিবার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়।

দূতাবাস থেকে বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে এ পদ্ধতি কার্যকর হবে। সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত