আফাগানিস্তানে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। আজ মঙ্গলবার দেশটির সংসদে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে অপসারণের পথ তৈরি করতে একটি আইনের পক্ষে ভোট হয়েছে।
রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সংসদ এ সংক্রান্ত আইনের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে নিষিদ্ধ তালিকা থেকে তালেবান বাদ হলে স্বীকৃতিও দেওয়ার পথ তৈরি হবে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমায় তিনটি প্রয়োজনীয় ধাপের প্রথমটিতে বিলটি অনুমোদন হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে পশ্চিমা–সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন।
আফগানিস্তানে রাশিয়ারও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। পরে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। তত দিনে আফগান যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনার মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবী নারীদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির