শেরপুরে সমাবেশ

উসকানির বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন জোরদারের আহ্বান

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে শান্তি ও সম্প্রীতি সমাবেশ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের টাউন বারোয়ারী (স্যান্ন্যালপাড়া) মাঠে এ সমাবেশ হয়। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজ বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি স্বৈরাচারের দোসররা দেশকে বিভিন্নভাবে অস্থির করে তোলার চেষ্টা করছে। এগুলো সারা দেশের সাধারণ চিত্র নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন আরও বেশি জোরদার করুন।’ এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ মোস্তাফিজ নাসিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত